জ্ঞানান্বেষণ পাঠাগার কি?

সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম জ্ঞানান্বেষণ পাঠাগার

জ্ঞানান্বেষণ পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়; এটি মানুষের ব্যক্তিত্ব বিকাশ, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্র। এখানে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, আইন, সংস্কৃতি ও ধর্মীয় জ্ঞানের মাধ্যমে মানুষ নিজেদের চিন্তাধারা উন্নত করতে পারে। বিশেষ করে তরুণ সমাজ পাঠাগারের মাধ্যমে সঠিক পথের দিকনির্দেশনা পায় এবং সমাজের জন্য উপকারী নাগরিক হিসেবে গড়ে ওঠে। এছাড়া পাঠাগার সামাজিক বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দরিদ্র বা সুবিধাবঞ্চিত মানুষও এখানে এসে বিনামূল্যে জ্ঞান অর্জনের সুযোগ পায়। ফলে শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটে এবং একটি সচেতন ও প্রগতিশীল সমাজ গড়ে ওঠে।

0 k+

মানুষ সরাসরি যুক্ত

0 m+

অনুদান সংগৃহীত

কক্সবাজারের অন্যতম গণ-গ্রন্থাগার

অসীম বড়য়া

সাধারণ সম্পাদক

সমাজকে উন্নত, সচেতন ও মানবিক করে গড়ে তুলতে শিক্ষা ও জ্ঞানের বিকল্প নেই। এই জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো পাঠাগার। তাই বলা হয়— জ্ঞানান্বেষণ পাঠাগার সমাজ সংস্কারের অন্যতম প্রধান মাধ্যম।

পাঠাগার মানুষের চিন্তাভাবনাকে প্রসারিত করে এবং অজ্ঞতা ও কুসংস্কার দূর করতে সহায়তা করে। একটি সমাজে যখন মানুষ বই পড়ার অভ্যাস গড়ে তোলে, তখন তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে, সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতন হয় এবং যুক্তিবাদী চিন্তা করতে শেখে। এর ফলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

প্রেস বিজ্ঞপ্তি